আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্পে অংশীদার হিসেবে যুক্ত হলো ‘ও.ক্রিডস’

জবি প্রতিবেদক
২৫ মে ২০২৫, ২০:৩৩আপডেট : ২৫ মে ২০২৫, ২০:৩৩

আগামী ৪–৮ জুলাই নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্প ২০২৫। আয়োজনটিতে অংশীদার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ‘ও.ক্রিডস লিমিটেড’।

রবিবার (২৫ মে) ঢাকাস্থ ‘ও.ক্রিডস’ এর প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অংশীদারত্ব চুক্তি সই অনুষ্ঠিত হয়।

চুক্তি সই অনুষ্ঠানে ‘ও.ক্রিডস’ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. শাহাদত হোসেন বলেন, ‘ও.ক্রিডস সব সময়ই উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরিতে বিশ্বাস করে। এই ক্যাম্পে আমাদের সমর্থন সেই টেকসই ভবিষ্যতের স্বপ্নেরই অংশ, যা তরুণদের নেতৃত্বেই বাস্তবে রূপ নেবে।’

ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, ‘এই অংশীদারত্ব আমাদের নীতিনির্ধারণী ও তৃণমূল পর্যায়ে জলবায়ু কার্যক্রমকে আরও সক্রিয় ও কার্যকর করতে সহায়তা করবে। বাস্তবভিত্তিক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে অগ্রসর হতে চাই।’

মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, ‘ও.ক্রিডস আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা গর্বিত। তাদের সহযোগিতায় বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসা তরুণদের অন্তর্ভুক্তির মাধ্যমে ক্যাম্পের পরিসর ও প্রভাব আরও প্রসারিত হবে।’

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্প ২০২৫ যৌথভাবে আয়োজন করছে মিশন গ্রিন বাংলাদেশ, ল্যান্ড আওয়ার ফিউচার - নেপাল, এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপ্‌স)। এই ক্যাম্পে দক্ষিণ এশিয়া এবং অন্যান্য অঞ্চলের ১০০-এর বেশি তরুণ অংশগ্রহণ করবেন। এতে থাকবে কর্মশালা, মাঠ পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নীতিনির্ধারণী আলোচনা যা জলবায়ু সহনশীলতা, অভিযোজন এবং টেকসই সমাধানকে কেন্দ্র করে আয়োজন।

এছাড়াও, উদ্যোগটিতে সমর্থন দিচ্ছে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাবিষয়ক ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানগুলো। যেমন – সিথ্রিইআর, ব্র্যাক ইউনিভার্সিটি, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়। এছাড়াও কৌশলগত সহায়তা দিচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

/আরআইজে/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
এল নিনোর আসন্ন প্রত্যাবর্তনের প্রস্তুতি নিন: জাতিসংঘের সতর্কবার্তা
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী