প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নোবিপ্রবির ৪ শিক্ষার্থী

নোবিপ্রবি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৬:০৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:০৬

নোবিপ্রবি প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চারটি অনুষদের চার শিক্ষার্থী। ২০১৮ সালের সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করেছে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় কমিটি।

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে প্রকাশিত ২০১৮ সালের ফলাফলের ভিত্তিতে এই চার শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের মো. মাহবুবুল আলম, বিজ্ঞান অনুষদের এগ্রিকালচার বিভাগের সাবিয়া খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের আবু সাঈদ জাবেদ, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের হাবিবা সুলতানা।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই নোবিপ্রবির এই চারজনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ শিক্ষার্থীকে এ পদক দেওয়া হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী