ইউল্যাবে জৈন ভাস্কর্য বিষয়ক সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৯, ২০:১৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২০:১৮

ইউল্যাবে জৈন ভাস্কর্য বিষয়ক সেমিনার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো জৈন ভাস্কর্য বিষয়ক সেমিনার। বুধবার গবেষণা কেন্দ্রের নিয়মিত সেমিনার হিসেবে এই আয়োজন করা হয়।

সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। প্রাচীন ভারতীয় শিল্পকলা ও স্থাপত্যের ওপর বিশেষজ্ঞ জার্মান গবেষক ড. গার্ড জে আর মেভিসেন সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

ড. মেভিসেন জৈন ভাস্কর্য শিল্পে বাংলার  বিশেষ অবদান নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে ড. মেভিসেন অষ্টদিকপাল নামের একটি বিশেষ জৈন ভাস্কর্য নিয়ে আলোচনা করেছেন। অষ্টদিকপাল নামের এই জৈন ভাস্কর্য শুধুমাত্র প্রাচীন বাংলায় পাওয়া গেছে এবং গবেষকগণ এই ভাস্কর্যকে জৈন ভাস্কর্যশিল্পে বাংলার বিশেষ অবদান হিসেবে চিহ্নিত করেছেন।

যদিও বর্তমানে বাংলাদেশে জৈনধর্মালম্বীদের সংখ্যা বেশ নগন্য কিন্তু  প্রাচীন বাংলায় পাওয়া এই জৈন ভাস্কর্যশিল্প এই অঞ্চলে অতীতে জৈন ধর্মের প্রসারকেই নির্দেশ করে। সেমিনারটি আমন্ত্রিত জাতীয় পর্যায়ের বিভিন্ন বিশেষজ্ঞের প্রাণবন্ত আলোচনা ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক শাহনাজ হুসনে জাহানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাপ্ত হয়। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম