প্রক্টর কার্যালয়ে মারধরকারী সেই ছাত্রকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

চবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ১৬:২২আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৬:৩২

প্রক্টর কার্যালয়ে মারধরকারী সেই ছাত্রকে ছাত্রলীগ থেকে বহিষ্কার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টর কার্যালয়ে প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে মারধরকারী সেই ইফরাতুল আলম পিটুকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। বহিষ্কৃত ইফরাতুল আলম পিটু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, দলীয় শৃঙখলা ভঙ্গের কারণে তাকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

টিপু বলেন, তার দলীয় পদপদবী না থাকলেও নির্দিষ্ট সময় পর্যন্ত সে ছাত্রলীগের কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবে না। কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে আলোচনা করেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য সোমবার বিকালে প্রক্টরের কার্যালয়ে চেয়ারে বসা নিয়ে রেড সিগনাল গ্রুপের কর্মী মোহাম্মদ শুভকে মারধর করেন পিটু। এসময় সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন।

/এফএএন/

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম