মুজিববর্ষ উপলক্ষে ইবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

ইবি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১২
image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সাহিত্য ও সাংস্কৃতিক’প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা বারোটায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের আইন অনুষদের সভা কক্ষে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

মুজিববর্ষ উপলক্ষে ইবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিভাগের প্রভাষক শাহিদা আক্তারের সঞ্চালনায় প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়াও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক নাছির উদ্দিন আজহারী ও বিভাগের মুজিববর্ষ পালন উপ-কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. আরমিন খাতুন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ,মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে কবিতা আবৃত্তি,দেশাত্ববোধক গান,তাৎক্ষণিক একক অভিনয় ও কুইজে অংশ নেয় বিভাগের শিক্ষার্থীরা। পরে একক অভিনয় ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বেলা চারটায় ফলাফল ঘোষণা করা হয়। এসময় মুজিববর্ষ উপলক্ষে পূর্বে অনুষ্ঠিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’শীর্ষক রচনা প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা যায়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী