লকডাউনেও চলবে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সশরীরে পরীক্ষা

হাবিপ্রবি প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৮:৪৬আপডেট : ১৪ জুন ২০২১, ১৮:৪৭

করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় আগামী সাতদিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। তবে এই লকডাউন চলাকালে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পূর্ব ঘোষিত সকল পরীক্ষা চলমান থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার জানান, দিনাজপুরে আগের যে কোনও সময়ের তুলনায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং সদর উপজেলায় লকডাউনও ঘোষণা করা হয়েছে। তবে তারপরও বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত এবং চলমান সকল পরীক্ষা গ্রহণ করা হবে। তবে এক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে, স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সর্বদা মাস্ক পরিধান করে।
এরপরও কেউ করোনাভাইরাসে সংক্রমিত হলে সে পরবর্তীতে শর্ট সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে বলেও জানান তিনি।

তবে লকডাউনে যে সব শিক্ষার্থী ক্যাম্পাস থেকে ১০ কিলোমিটার দূরে দিনাজপুর শহরে অবস্থান করছেন তারা কীভাবে ক্যাম্পাসে আসবে এমন প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, তাদের জন্য আমরা পরিবহন সুবিধা সেবা চালু করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসগুলো শিডিউল অনুযায়ী ক্যাম্পাস থেকে শহরে যাতায়াত করবে এবং লকডাউনের আওতামুক্ত থাকবে। এ ব্যাপারে আমরা দিনাজপুর জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করেছি।

এদিকে গতকাল (রবিবার) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় নেওয়া সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউন চলাকালে মঙ্গলবার সকাল ৬টা থেকে সদর উপজেলায় কোনও ধরনের যানবাহন চলাচল করবে না, বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট। শুধু ওষুধের দোকান খোলা থাকবে। এছাড়া কাঁচাবাজার ও মুদিখানা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শহরে শুধু অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচল করবে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের