ঢাবির শতবর্ষপূর্তি

উপাচার্য ভবন চত্বরে রুদ্রাক্ষের চারা রোপণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৫:৪২আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৫:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উপলক্ষে উপাচার্য ভবন চত্বরে ভেষজ গুণসম্পন্ন একটি দুষ্প্রাপ্য ‘রুদ্রাক্ষ গাছে'র চারা রোপণ করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারাটি রোপণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে ঢাবি আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং উপাচার্যের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুদ্রাক্ষ এক প্রকার বৃহৎ চিরহরিৎ বৃক্ষ। এটি এখন একটি দুষ্প্রাপ্য গাছ। এই গাছ Elaeocarpaceae পরিবারভুক্ত Elaeocarpus উদ্ভিদ। এর অনেক প্রজাতি রয়েছে যার মধ্যে এ প্রজাতিটি অন্যতম। রুদ্রাক্ষ গাছ দেখতে অনেকটা বকুল গাছের মতো। গাছের ফল দেখতে গাঢ় নীল রঙের। এই ফলের বহিরাবরণ সরিয়ে নিলে রুদ্রাক্ষ বেরিয়ে পড়ে। এই ফল মৃগীরোগীদের জন্য উৎকৃষ্ট।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম