শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার প্রতিবাদে গাছতলায় ক্লাস নিলেন রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ১৩:২১আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৩:৩৫

শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার প্রতিবাদে গাছতলায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৬ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে লিপু চত্বরে তিনি ক্লাস নেন। 

এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দেন আব্দুল্লাহ আল মামুন। ঘোষণা অনুযায়ী আজ ক্লাসে অংশ নিয়ে মিডিয়া ও ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে সশরীরে ক্লাস নেওয়ার পক্ষে সংহতি জানিয়ে ক্লাসে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। 

শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার প্রতিবাদে এই ক্লাস

আগামীকাল মঙ্গলবার ক্লাস নেওয়ার ঘোষণা দিয়ে আমিরুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশের শিক্ষা খাত সবচেয়ে অবহেলিত। আমাদের ক্লাস মূলত একটা প্রতীকী। আমরা সরকারকে বার্তা দিতে চাই, স্বাস্থ্যবিধি মেনে যেন দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়। 

আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে, এটাকে আমাদের অযৌক্তিক মনে হয়েছে। সরকার মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখছে, অথচ তাদের ভ্যাকসিনের আওতায় আনছে না। তাহলে এর মানে কী? তাই এসব কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা প্রতীকী ক্লাস নিয়েছি। এই ক্লাস অব্যাহত থাকবে।

সশরীরে ক্লাস নেওয়ার পক্ষে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন আরও দুই শিক্ষক

করোনা সংক্রমণের পর থেকে প্রায় ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একাধিক তারিখ দিয়েও পরে তা বাতিল করা হয়। সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের