৪ বছরে চতুর্থ সেমিস্টার, কুবি ছাত্রের আত্মহত্যার হুমকি

কুবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৪

চার বছরে মাত্র চতুর্থ সেমিস্টারে। এর ওপর আটকে আছে পরীক্ষা। এতে হতাশায় ভেঙে পড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পরীক্ষার দাবিতে আত্মহত্যার হুমকি দিয়েছেন। তার নাম আনিসুর রহমান। সে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচে ছাত্র।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ‘Comilla University’ নামের একটি ফেসবুক গ্রুপে আত্মহত্যার ঘোষণা দিয়ে ওই ছাত্র লেখেন, ‘আমি কুবির (কুমিল্লা বিশ্ববিদ্যালয়) বুকে শহীদ মিনারে আত্মহত্যা করবো। আত্মহত্যার ডেট হয়তো আর পেছাতে পারছি না! চার বছরে চার সেমিস্টার, অপেক্ষার অবসান কোথায়? আত্মহত্যা ছাড়া কোনও সমাধান দেখছি না। কারণ, আমার বর্ষের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেটার অনার্স শেষ। ন্যাশনালে পড়ুয়া শিক্ষার্থীরা চতুর্থ বর্ষে পড়ে। আমার এক বছরের ছোট জাবিতে পড়ুয়া বোন আমার বর্ষের। কুবিতে ভর্তি হওয়াটা কি আমাদের অপরাধ ছিল?’

‘পরিবারে যখন অভাব আর অসুস্থতা থাকে তখন স্বপ্নগুলো কতটা লজ্জা পায়। যেটা প্রশাসন হয়তো বুঝবে না। কারণ, ওনাদের মাস শেষে অ্যাকাউন্টে বেতন ঢুকে যাচ্ছে, অভাব বলতে কিছু নেই। অনার্স প্রথম আর শেষ বর্ষ বুঝি না। সব ব্যাচের একসঙ্গেই পরীক্ষা শুরু করতে হবে। কেননা সবাই জটে আছে। সেপ্টেম্বরের ১৫ তারিখের (সেপ্টেম্বর) মধ্যে পরীক্ষার রুটিন না পেলে আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করবো।’

তার স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই শিক্ষার্থীকে ফোন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি, ওর বিভাগের বিভাগীয় প্রধান বলেছে। আমরা বুঝিয়েছি। সে বুঝেছে, আশা করি কোনও সমস্যা হবে না। আটকে থাকা পরীক্ষাগুলো অনলাইনে নিলে কালকেই নিতে পারবে। আর অফলাইনে নিলে আমাদের পরীক্ষাগুলো খুব দ্রুত শুরু হয়ে যাবে।’

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের বিভাগীয় প্রধান এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি, যাতে কোনও কিছু করার আগে আমার সঙ্গে কথা বলে। আর বিভাগের প্রতি তার কোনও অভিযোগ নেই। কারণ, করোনার কারণে সবাই তো পিছিয়ে গেছে। আমরা তাদের সেশনজট কমাতে অনলাইন পরীক্ষার দিকে অনেকদূর এগিয়েছি।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যেখানে শুধুমাত্র স্নাতকোত্তর ও স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের