জাপানে ‘তরুণ বিজ্ঞানী’র স্বীকৃতি পেলেন বাংলাদেশি শিক্ষক

শেকৃবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:২১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:২১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদভূক্ত সার্জারি অ্যান্ড থেরিওজেনােলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাে. রাশেদুল ইসলামকে ‘জাপানিজ সােসাইটি অব ভেটেরিনারি সায়েন্স’ অন্যতম তরুণ বিজ্ঞানীর (Young Excellence Research Award) স্বীকৃতি দিয়েছে।

পিএইচডির শিক্ষার্থী হিসেবে তিনি স্তন্যপায়ী প্রাণীর ডিম্বাশয় নিয়ে জাপানের হােক্কাইডাে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদে গবেষণা করেছেন। স্বল্প সময়ে তিনি তার গবেষণায় অর্জিত ফলাফল দিয়ে প্রথম প্রকাশনাটি একটি খ্যাতনামা আন্তর্জাতিক গবেষণা জার্নালে (Q1 Rank) প্রকাশ করেন। গবেষণালব্ধ ফলাফল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করে তিনি তিন বার অন্যতম সেরা বিজ্ঞানীর পুরস্কার ও খেতাব অর্জন করেন। 

এরই মধ্যে গবেষণার ফলাফল আরও দুটি উচ্চ ইমপ্যাক্টের আন্তর্জাতিক গবেষণা জার্নালে প্রকাশিত হয়, এর ফলে তিনি এ খেতাব অর্জন করেন।

২০১৮ সালের এপ্রিলে গবেষণার জন্য দেওয়া জাপান সরকারের ‘মেক্সট বৃত্তি’ নিয়ে চার বছরের জন্য খ্যাতনামা হােক্কাইডাে বিশ্ববিদ্যালয়ে গমন করেন ড. মো. রাশেদুল ইসলাম। গবেষণালব্ধ ফলাফলের প্রকাশনা, আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতির জন্য হােক্কাইডাে বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। যা বিশ্ববিদ্যালয়টির উচ্চশিক্ষার ইতিহাসে এক অনন্য ঘটনা। 

উল্লেখ্য, সহকারী অধ্যাপক ড. মাে. রাশেদুল ইসলাম ময়মনসিংহ জেলার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ভালুকা সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্ত্ব বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।



/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান