তুলে নেওয়ার ১৪ ঘণ্টা পরও খোঁজ মেলেনি জাবি ছাত্রের

জাবি প্রতিনিধি 
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বনী আমিন ফকির নামে এক শিক্ষার্থীকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ সহপাঠীদের।

বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী বনী আমিন। তার বাড়ি সিরাজগঞ্জে। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় গেরুয়া এলাকায় মেসে থাকতেন।

বনী আমিনের সহপাঠী তন্ময় জানান, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন লোক মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনী আমিনের কক্ষে তল্লাশি চালায়। এরপর তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। বাধা দিয়ে পরিচয় জানতে চাই এবং প্রক্টর বা প্রভোস্টকে জানিয়ে বনীকে নিয়ে যেতে বলি। কিন্তু তারা কারও সঙ্গে কথা না বলে আমাদের ভয়ভীতি দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।’

এ বিষয়ে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, এরকম কোনও অভিযান পরিচালনা করা হয়নি। জাবি শিক্ষার্থী তুলে নেওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনও তথ্য নেই।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। র‌্যাব-৪ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবো।

/এসএইচ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের