চবিতে সন্তানদের চাকরি চান কর্মকর্তা-কর্মচারীরা

চবি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১২:৪৯আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১২:৪৯

প্রশাসক পদ বাতিল ও পোষ্যকোটায় চাকরি নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। যৌথ সংগ্রাম পরিষদের ব্যানারে তারা ১০ অক্টোবরের মধ্যে দাবি-দাওয়া মেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেন তারা। 

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর একটার সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসানের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়। এসময় পরিষদের আহবায়ক ও চবি অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ এবং মহাসচিব ও চবি কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সব পদ হতে শিক্ষকদের প্রত্যাহার, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি নির্বাচনি বোর্ড সভা বাস্তবায়ন, কর্মকর্তাদের ডিউ ডেট সুবিধা বহাল, তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির নীতিমালা সংশোধন-সংযোজনপূর্বক সময়োপযোগী করা, পোষ্যকোটায় চাকরি নিশ্চিত (বিশেষত যারা চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেন) করতে ২০০২ সালের সিন্ডিকেটের ৩৯১ তম সভার ৯ (১) সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়।

স্মারকলিপি ও দাবি-দাওয়ার বিষয়ে পরিষদের মহাসচিব ও চবি কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, দাবিগুলো আমরা দীর্ঘদিন ধরেই জানিয়ে এসেছি। নানাভাবে তা মানা হচ্ছে না। ১০ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে আমরা আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ‘স্মারকলিপি পেয়েছি। বিষয়টি উপাচার্যকে জানাবো।’ উপাচার্য এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের