চবিতে ১৯ অক্টোবর ক্লাস শুরুর পর ১৬ দিনের ছুটি

চবি প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ০৮:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৮:৫০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৯ অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে। এর আগে ১৬ অক্টোবর থেকে সীমিত আকারে চলবে শাটল ট্রেন। আর ১৮ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে ক্লাস শুরু করার পরেই দুই দফায় ১৬ দিনের ছুটি রয়েছে। 

রবিবার (১০ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৬ অক্টোবর হতে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন পরিচালিত হবে। চট্টগ্রামের বটতলী স্টেশন হতে ক্যাম্পাস অভিমুখে সকাল ৮টা ও ৯টায় দুটি ট্রেন ছেড়ে আসবে। ক্যাম্পাস হতে শহর অভিমুখে দুপুর দেড়টা ও আড়াইটায় ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলবে, একইদিন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের কার্যক্রমও শুরু হবে। ১৯ অক্টোবর হতে বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে ক্লাস শুরু হবে।

তবে ১৯ অক্টোবর ক্লাস শুরুর পরেই ২৪ অক্টোবর ছাড়া দীর্ঘ ছুটির মধ্যে পড়বে শিক্ষার্থীরা। এর মধ্যে ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ২৫ অক্টোবর হতে ৫ নভেম্বর পর্যন্ত চবির ভর্তি পরীক্ষার ছুটি রয়েছে। আর ১৯ অক্টোবরের ঈদে মিলাদুন্নবীর ছুটি একদিন পিছিয়ে ২০ অক্টোবর করা হয়েছে। ফলে ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ও ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১৬ দিনের ছুটি থাকবে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেদিন খোলা আছে সেদিনই ক্লাস হবে। পূর্বঘোষিত বন্ধের দিন ক্লাস হবে না।’

/টিটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের