মঙ্গলবার থেকে শাবির মেডিক্যাল সেন্টারে টিকা দেওয়া শুরু

শাবি প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ০৮:৫৫আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৮:৫৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত করতে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে টিকা দেওয়া শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের অস্থায়ী টিকা কেন্দ্রে এ টিকা দেওয়া হবে। 

রবিবার (১০ অক্টোবর) দুপুরে টিকা দানের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে মঙ্গলবার (১২ অক্টোবর) ১০টা থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। প্রথমদিন মাস্টার্স ও চতুর্থ বর্ষের ২০০ জন শিক্ষার্থী টিকা পাবেন। যারা আগে আসবে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে। শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কোনও টিকা পাননি তারাই এ টিকা নিতে পারবেন বলে জানান তিনি। 

উপাচার্য আরও বলেন, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা এখানে টিকা নিতে পারবেন না।

মঙ্গলবার থেকে শুরু হয়ে যতদিন সবার টিকা নেওয়া শেষ না হবে ততদিন এ কার্যক্রম চলমান থাকবে। আর অন্তত একডোজ টিকা না নিয়ে শিক্ষার্থীরা আবাসিক হলে উঠতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি। 

উল্লেখ্য, টিকা নিতে অবশ্যই টিকা রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে আনতে হবে। প্রথমদিন মাস্টার্স ও অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হলেও পরবর্তী দিন থেকে সব ব্যাচের শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের