ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৪:২৮আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৪:২৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ২১ অক্টোবর থেকে কোভিড-১৯ টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। 

তিনি বলেন, ২১ তারিখ যেহেতু বিশ্ববিদ্যালয় দিবস, ওইদিন টিকা দেওয়া শুরু করবো। এরপর ২৫ তারিখ থেকে নিয়মিত টিকা দেওয়া হবে। তবে কতদিন চলবে এখনই বলতে পারছি না, কারণ শিক্ষার্থীদের আগ্রহ পাচ্ছি না। বারবার অনলাইনে তথ্য চাওয়ার পরও শিক্ষার্থীরা সেভাবে তথ্য দিচ্ছে না। মেডিক্যাল টিম যারা পরিদর্শনে এসেছিলেন জানতে চাইছিলেন আমাদের আনুমানিক কত টিকা লাগতে পারে। ১৮ তারিখ বিশ্ববিদ্যালয় খুললে বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলবো যাতে ২১ তারিখ অন্তত ১০০ টিকা দেওয়া যায়। 

এর আগে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে টিকা বুথ স্থাপনের জন্য তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা টিম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. এম ইসলাম বুলবুল বলেন, টিকা দেওয়ার জন্য যে সব ফরমালিটি দরকার সেগুলোর জন্য প্রস্তুত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরও কিছু কাজ আছে, আমরা সেগুলো দ্রুত সম্পন্ন করবো। 

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী