বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৭ শিক্ষক

রংপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৭:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:০০

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাত জন শিক্ষকের নাম স্থান পেয়েছে।  

তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম রিপন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস রহমান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান।

সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে দেখা যায়, ‌তালিকায় বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার বিশ্ববিদ্যালয়ের সাত লাখ আট হাজার ৪৮০ জন গবেষকের নাম এসেছে। এতে বাংলাদেশের এক হাজার ৭৯১ জন রয়েছেন।

তালিকায় স্থান পাওয়া বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিসটেমস বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ বলেন, এই তালিকায় অর্ন্তভুক্ত হওয়া গর্বের বিষয়। এর মাধ্যমে আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেশে-বিদেশে পরিচিত করতে পেরেছি। গবেষণা যত সমৃদ্ধ হবে বিম্বব্যাপী এর সুনাম তত বেশি ছড়িয়ে পড়বে।

পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, এই প্রাপ্তি আমাকে গবেষণায় আরও বেশি মনোযোগী হতে অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে।

এডি সায়েন্টিফিক ইনডেক্সে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‌্যাংকিংটি প্রকাশ করেছে সায়েন্টিফিক ইনডেক্স।

/এসএইচ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলারোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির
বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান, বিদায় নিচ্ছেন শওকত আলী 
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী