সম্পাদক গ্রুপের হাতে চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লাঞ্ছিত

চবি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ২২:২৫আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২:২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-আমিন রিমনকে লাঞ্ছিত করেছে সাধারণ সম্পাদকের অনুসারীরা। সভাপতি ও সম্পাদক গ্রুপের উত্তেজনাকে কেন্দ্র করে তাকে মারধরের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। 

রবিবার (১৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। আলামিন রিমন শাখা সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। 

শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, সাবেক সহ-সভাপতি আল-আমিন রিমনকে পেয়ে সম্পাদক গ্রুপের কর্মীরা মারধরের চেষ্টা করেছে। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে। তিনি এখন সুস্থ আছেন। 

তবে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের দুই পক্ষে একটু ঝামেলা হয়েছিল। সমাধানের চেষ্টা চলছে। এখন পরিস্থিতি শান্ত আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সম্পাদকের অনুসারী এক ছাত্রলীগ কর্মীকে মারধরের জেরে পরদিন সভাপতির অনুসারী এক কর্মীকে মারধর করা হয়। পরে সভাপতির অনুসারীরা সম্পাদক গ্রুপের দুই জনকে কুপিয়ে জখম করে।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম