সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল

শাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ০৯:৩৫আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৯:৩৫

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে মশাল মিছিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে মশাল মিছিল বের করে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা। মিছিলটি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা ঘুরে পুনরায় মূল ফটকের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

এ সময় মিছিলে ‘সারাদেশে আগুন জ্বলে প্রশাসন কি করে?’, ‘সন্ত্রাসবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘মৌলবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘মৌলবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ধর্মের নামে অজ্ঞতা বন্ধ কর, করতে হবে’, ‘জানমালের নিরাপত্তা দিয়ে দাও, দিতে হবে’, ‘সোনার দেশের সোনার ছেলে সহিংসতা কোথায় পেলে?’, ‘সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ কর, করতে হবে’, ‘সাম্প্রদায়িক বিভেদ ভুলো, সমাধানের আওয়াজ তোল’ ইত্যাদি স্লোগান দিয়ে নগরীর সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদ
 
মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/এসএইচ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী