‘কর্মে বেঁচে থাকবেন হাসান আজিজুল হক’

রাবি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ২১:০১আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২১:০১

সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে স্মরণসভার আয়োজন করে সাহিত্য সংগঠন উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার। 

সংগঠনের প্রধান সমন্বয়কারী মোহাব্বত হোসেন মিলনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে কথাসাহিত্যক হাসান আজিজুল হকের চেতনাকে নিজেদের মধ্যে পরিচর্যা করতে হবে। আমাদের জীবন ও কর্মে তার চেতনাকে লালন করতে হবে। তাহলে হাসান আজিজুল হক অমর হয়ে থাকবেন।

দৈহিক মৃত্যু হলেও সৃষ্টিকর্মের মাধ্যমে হাসান আজিজুল হক বেঁচে থাকবেন উল্লেখ করে বক্তরা বলেন, তাকে স্মরণসভার মাধ্যমে মনে করতে হবে না। কর্ম দিয়ে বেঁচে থাকবেন তিনি। আমরা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি নিজেদের সমৃদ্ধ করতে চায়, তাহলে তার সাহিত্য সাধনা লালন ও ধারণ করতে হবে। 

সাহিত্য সংগঠন উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার সহ-সভাপতি হেদায়েত উল্লাহ পাঠানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানু, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান রাজু, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামান কাদিরী, ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোস্তফা তারিকুল আহসান, সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনকসহ প্রমুখ। 

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন প্রখ্যাত হাসান আজিজুল হক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাকে সমাহিত করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম