আরও ৩ দাবি পূরণের আহ্বান ঢাবি ছাত্রী প্রতিনিধিদের

ঢাবি প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ২২:৩৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২২:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে এখন থেকে বিবাহিত ও অন্তঃসত্ত্বা মেয়েরা থাকতে পারবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হলেও বাকি তিনটি দাবি পূরণের আহ্বান জানাতে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রী প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সমবেত হন তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি বলেন, ‘ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের প্রতি ঢাবি প্রশাসন যেসব বৈষম্যমূলক আচরণ করে আসছে, আমরা বরাবরই চেয়েছি তার অবসান হোক। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য স্যারের কাছে আমাদের চার দফা দাবি পেশ করেছিলাম, যার প্রতিটিই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম দাবি গতকাল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় মেনে নেওয়া হয়েছে। কিন্তু বাকি তিনটি দাবি মানা হয়নি। সেগুলোও নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণেরই প্রতিফলন। তাই আমরা আমাদের প্রতিটি দাবির বাস্তবায়ন চাই।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন শামসুন্নাহার হল সংসদের সাবেক জিএস আফসানা ছপা, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফাতিমা তাহসিন, সাবেক সাহিত্য সম্পাদক অরনিমা তাহসিন, সুফিয়া কামাল হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরা শারমিন, সাবেক সমাজসেবা সম্পাদক রিপা কুণ্ডু, সাবেক সংস্কৃতি সম্পাদক দ্যুতি অরণ্য চৌধুরী। 

অন্য ৩ দাবি

১. শিক্ষার্থীদের প্রাপ্তবয়স্ক নাগরিকের মর্যাদা রক্ষার্থে সকল ছাত্রী হলে লোকাল গার্জিয়ানের (স্থানীয় অভিভাবক) পরিবর্তে ‘জরুরি যোগাযোগ’ (ইমার্জেন্সি কন্টাক্ট) শব্দ দুটি প্রবর্তন করতে হবে।

২. আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে যেকোনও ধরনের হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

৩. শিক্ষা কার্যক্রম চলমান থাকা সাপেক্ষে অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল করতে হবে এবং জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করতে দিতে হবে।

এসব দাবি আদায় নিয়ে কোনও কর্মসূচি আছে কিনা জানতে চাইলে ছাত্রী প্রতিনিধিরা বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে দাবিগুলো আদায় করতে চাই। আমরা চরমপন্থায় যেতে চাই না, কারণ বিশ্ববিদ্যালয় আমাদের প্রতিপক্ষ নয়।’

ঢাবির ১৮টি আবাসিক হলের নিয়মাবলি জরুরি ভিত্তিতে সংশোধন করে শিক্ষার্থীবান্ধব ও যুগোপযোগী অভিন্ন নিয়মাবলী প্রদান, প্রতিটি আবাসিক হলে একই নিয়ম এবং সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলা হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের অবিলম্বে শাস্তি নিশ্চিতের দাবি জানান ছাত্রী প্রতিনিধিরা।

/জেএইচ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ