ছাত্রলীগের ঢাবি হল সম্মেলন জানুয়ারির শেষ সপ্তাহে

ঢাবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১৫:২৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৫:২৯

চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে সম্মেলন করতে একমত হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা। এই সম্মেলন জানুয়ারির ২৮, ২৯ ও ৩০ তারিখের মধ্যে হতে পারে বলে জানা গেছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ চার নেতার এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়।

তবে হল সম্মেলনের সুনির্দিষ্ট দিন-তারিখ ওই সূত্রটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। তবে মাসের ২৮,২৯,৩০ তারিখ সম্মেলন হতে পারে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের হল কমিটি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে লেখক ভট্টাচার্যের বাসার সামনে যান বিভিন্ন হলের শীর্ষ পদপ্রত্যাশী নেতারা। পরে ছাত্রলীগের শীর্ষ দুই নেতা তাদের নিয়ে টিএসসি যান। সেখানে এ বিষয়ে প্রায় ঘণ্টাদুয়েক আলোচনা হয়, যা এক পর্যায়ে তর্ক-বিতর্কে রূপ নেয়। ওই বৈঠকে এ মাসের মধ্যে হল কমিটি না দিলে দুই কেন্দ্রীয় নেতাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করার ঘোষণা দেয় হল পদপ্রার্থীরা।

এর জের ধরে টিএসসিতেই ছাত্রলীগের কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা ও  বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের বৈঠক ১৪ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে অনুষ্ঠিত হয়।

এর আগে, গত দুই মাসে হলগুলোর কমিটি গঠনের জন্য দুই দফায় হল সম্মেলনের তারিখ ঠিক করা হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।

/এমএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান