পুলিশি হামলার প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবি

ঢাবিতে শাবির সাবেক শিক্ষার্থীদের সমাবেশ ও মশাল মিছিল

শাবি প্রতিনিধি 
১৭ জানুয়ারি ২০২২, ২২:২৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২২:২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর প্রশাসনের নির্দেশে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও সমাবেশ করেছেন ঢাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে তারা মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।  

আন্দোলনরত শিক্ষার্থীরা শাবি ভিসির পদত্যাগসহ পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তার দাবি জানান। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। এই ঘটনার সুরাহা করতে হবে। পরবর্তী সময়ে আমাদের ছোট ভাইবোনেরা যাতে এই ঘটনার জেরে কোনও সমস্যার মুখোমুখি না হয় তা নিশ্চিত করতে হবে। 

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা দেখেছি পুলিশ কীভাবে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্র্যানেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে, কীভাবে তারে পিটিয়ে রক্তক্ত করেছে। ন্যাক্কারজনক এ ঘটনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমবেত হয়েছি। আমরা এ স্বৈরাচারী উপাচার্যের পদত্যাগ চাই। এটি বর্তমান-সাবেক সব শিক্ষার্থীর দাবি। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

/টিটি/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী