‘যেকোনও উপায়ে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি বসতে চান শিক্ষামন্ত্রী’

শাবি প্রতিনিধি 
২১ জানুয়ারি ২০২২, ২২:০৪আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২২:৩৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহ্বানে সাড়া দিলেও ঢাকা গিয়ে আলোচনায় বসা সম্ভব না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। শুরুতে ঢাকায় যাওয়ার সায় দিয়ে পরে সেই  সিদ্ধান্ত থেকে সরে আসেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের এমন সিদ্ধান্তের কথা শুনে শুক্রবার (২১ জানুয়ারি) রাতে ক্যাম্পাসের অনশনস্থলে ছুটে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষামন্ত্রী সিলেটে আসতে রাজি। তবে তার পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় একটু সময় লেগে যাবে। এদিকে, অনশনকারী শিক্ষার্থীরা অধিকমাত্রায় অসুস্থ। এ জন্য স্বল্প সময়ে যেকোনও উপায়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি বসতে চান তিনি। প্রয়োজনে আকাশপথে শিক্ষার্থী প্রতিনিধিদের ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।’

এর আগে, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলে আলোচনায় বসার আহ্বান জানান। এতে সম্মতিও জানিয়েছেন আন্দোলনরতরা। এ জন্য সাত সদস্যের একটি প্রতিনিধি দলও নির্বাচন করেছেন শিক্ষার্থীরা। তবে অনশনরত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সেই  সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা

এ বিষয়ে আমরণ অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, ‘ভিডিও কলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাকা যাওয়ার সিদ্ধান্ত হয়। তবে অনশনরত ও আন্দোলনরত অনেক শিক্ষার্থী অসুস্থ হওয়ায় তারা ঢাকা যাওয়ার মতো অবস্থায় নেই। এর পরিবর্তে শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে এসে বৈঠক আয়োজনের অথবা বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে অনলাইনে আলোচনার সুযোগ দিতে অনুরোধ জানানো হবে।’

শিক্ষার্থীদের বিকল্প প্রস্তাবের বিষয়ে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। সরকার এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। শিক্ষার্থীদের কথা চিন্তা করে মন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে চাচ্ছেন। যেকোনও পরিস্থিতিতে মন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বসতে প্রস্তুত।’ 

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা নতুন করে কোনও সিদ্ধান্ত এখনও জানায়নি। পরে শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত জানাবে, তবে কোনও সময়সীমা জানায়নি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী