শাবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে ঢাবিতে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ১৯:২৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৯:৩২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ও নাগরিক ছাত্র ঐক্য।

সোমবার (২৪ জানুয়ারি) বিকাল পৌনে ৫টায় বামপন্থী ছাত্র সংগঠনগুলো জাতীয় জাদুঘরের সামনে এবং নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশ শেষে বাম ছাত্র সংগঠনগুলো মশাল মিছিল নিয়ে কাটাবন-নীলক্ষেত-রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ করে। নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ করে।

মশাল মিছিল (ছবি নাসিরুল ইসলাম) বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীরা আন্দোলন করছে, তখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের জন্য সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করছে, তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছে; কিন্তু এ দাবি বাস্তবায়নে যারা নিয়োজিত তারা এখনও হাসি তামাসা করছেন। ছাত্রদের এই ন্যায়সঙ্গত দাবি কীভাবে ভুলন্ঠিত করা যায়, সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। শাবিপ্রবির এই পরিস্থিতি শুধু সেখানকার চিত্র নয়, সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র। দুর্নীতি ও হামলাবাজ উপাচার্যের এখনই পদত্যাগ দাবি করছি। যারা উপাচার্যের পক্ষে কথা বলবে তারা তার দালাল, ফ্যাসিবাদের দালাল, অগণতান্ত্রিকতার দালাল।’

মশাল মিছিল (ছবি নাসিরুল ইসলাম) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘পুলিশের একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ঢোকার কথা না, কিন্তু শাবিতে পুলিশ বেশি বেশি করেছে। এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলন হয়েছে, উপাচার্যরা তালাবদ্ধ হয়েছেন, কিন্তু পুলিশ আসেনি, লাঠিচার্জ হয়নি। কিন্তু এবার তাই হয়েছে। এখন মানুষ বিশ্বাস করে, পুলিশ লাঠিচার্জ না করলে সেটা জনগণের আন্দোলন নয়, আমাদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জের জন্য ইতোমধ্যেই প্রস্তুত হয়েছে। তাই আমরা মনে করি আমরা সঠিক পথেই আছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের