কিডনি অকেজো রূপকের চিকিৎসায় শাবিতে বইমেলা

শাবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ২১:০১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২১:০১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের দুটি কিডনি অকেজো হয়ে গেছে। তার চিকিৎসায় প্রয়োজন অনেক টাকা। 

রূপকের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসে বই মেলার আয়োজন করা হয়েছে। বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বইমেলা অনুষ্ঠিত হবে। 

রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মিলন মাহমুদ, আকাশ ও দেলওয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন মজিবুর রহমান রূপক। তার দুটি কিডনি অকেজো হয়ে পড়েছে। চিকিৎসার জন্য ফান্ড রেইজের উদ্দেশ্যে ২১ ফেব্রুয়ারি বই মেলার আয়োজন করা হয়েছে। পুরাতন বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুড আইটেম থাকবে। বই মেলার সম্পূর্ণ অর্থ যাবে রুপকের চিকিৎসা ফান্ডে।

বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। মেলার জন্য পুরাতন বই লাগবে জানিয়ে সবাইকে সাধ্যমতো বই ডোনেশন এবং সহযোগিতার আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, রূপককে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার দুটি কিডনি প্রতিস্থাপন ও বিদেশে চিকিৎসা বাবদ আনুমানিক ৫০ লাখ টাকা প্রয়োজন।

রূপকের পরিবারের পক্ষে এই পরিমাণ জোগাড় সম্ভব নয়। তাই পরিবার ও লোকপ্রশাসন বিভাগের পক্ষ থেকে সামর্থবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান