রাবিতে বামজোট নেতাদের ওপর পরিবহন কর্মচারীদের হামলা

রাবি প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১৬:০৭আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৬:০৭

সারাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল পালন করা হয়েছে। হরতালের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রাখাকে কেন্দ্র করে বামজোটের নেতাকর্মীদের সঙ্গে পরিবহন কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। 

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় প্রক্টর ও ছাত্র উপদেষ্টার সামনে ছাত্র ইউনিয়নের রাবি শাখার সভাপতি শাকিলা খাতুনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে

জানা গেছে, সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর কাছে দ্রব্যমূল্য বৃদ্ধির লিফলেট বিতরণ করছিলেন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা পরিবহন কর্মকর্তাদের হরতালের সমর্থনের জন্য বাস বন্ধ রাখতে বলেন। বাসগুলো নির্দিষ্ট সময় যেতে না পারায় কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর ক্ষুব্ধ হন। এ সময় তাদের উদ্দেশে ‌‌‘জামায়াত-শিবিরের মদদে বিশ্ববিদ্যালয় উত্তেজিত করতে এসব কর্মকাণ্ড করছে’ বলে মন্তব্য করেন পরিবহন কর্মচারীরা। এক পর্যায়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হকের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শিক্ষার্থী ও বাস কর্মচারীরা। 

রাবি সমাজতন্ত্র ছাত্র শাখার আহ্বায়ক রিদম শাহারিয়ার বলেন, ‘সারাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা হরতালেরৈ সমর্থনে আমরা কর্মসূচি পালন করছিলাম। এ সময় প্রক্টর ও ছাত্র উপদেষ্টার সামনে হামলা করেন পরিবহনের কর্মচারীরা। এতে আমরা কয়েকজন আহত হয়েছি’

ধাক্কাধাক্কির ঘটনা অস্বীকার করে রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, প্রগতিশীল জোটের নেতাকর্মীরা সকালে ক্যাম্পাসের বাসগুলো চলাচলে বাধা দেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ে এখন ক্লাস ও পরীক্ষা চলমান, তাই তাদের বাসগুলো চলাচলে বিঘ্ন ঘটাতে নিষেধ করি। পরে প্রক্টর অফিসে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এখানে হাতাহাতি বা ধাক্কাধাক্কির কোনও ঘটনা ঘটেনি।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান