জবিতে নারী শিক্ষার্থীকে মারধর, দুই সহপাঠী বহিষ্কার

জবি প্রতিনিধি
২৪ জুন ২০২২, ০৩:১৮আপডেট : ২৪ জুন ২০২২, ০৩:১৮

এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। ভুক্তভোগী ও শাস্তি পাওয়া দুজন বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। শাস্তি পাওয়া দুই শিক্ষার্থী হলেন মো. খায়রুল ইসলাম এবং মফিজুলজুক্ত রনি।

ভুক্তভোগীর অভিযোগপত্র থেকে জানা যায়, তার সঙ্গে ক্লাসের সিআর থাকা নিয়ে একটি সমস্যা ছিল অভিযুক্তদের। বিষয়টি নিয়ে পূর্বে সহপাঠী সোহেল, নাইম, খাইরুল, রনি তাকে অসম্মানজনক কথাবার্তা বলেন। গত ২০ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভলিবলের অনুশীলনের জন্য এলে তারা ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের মুজিবমঞ্চে আসতে বলেন। তখন চলে আসার সময় খায়রুল তাকে মারধর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত করি। অভিযোগ সত্য প্রতীয়মান হওয়ায় ৯ জুন শৃঙ্খলা বোর্ডের ৫৯তম সভার কার্যবিবরণীর ১৬ নং সিদ্ধান্ত, যা ১৩ জুন অনুষ্ঠিত হওয়া ৮৮তম সিন্ডিকেটে ৫ নং সিদ্ধান্তে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

/এমপি/এএম/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী