চবি’র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি ছাত্র ইউনিয়নের সংহতি

ঢাবি প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ১৮:৫৯আপডেট : ২১ জুলাই ২০২২, ১৯:০০

গত ১৭ জুলাই রাত ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার পথে সঙ্গীত বিভাগের এক শিক্ষার্থী ও তার সাথে দেখা করতে আসা চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বন্ধুকে মারধর, ছিনতাই, শ্লীলতাহানির চেষ্টা ও তার ভিডিও ধারণ এবং পরবর্তীতে কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে।

বৃহস্পতিবার(২১ জুলাই) এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন(একাংশ)। সংগঠনের সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীলের সই করা বিবৃতিতে এ সংহতি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "একটি বিশ্ববিদ্যালয় অঞ্চলে একজন নারী শিক্ষার্থীকে নিপীড়নের মতো ন্যাক্কারজনক ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। এই ঘটনা ঘটে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা না নিয়ে ভিকটিম শিক্ষার্থী ও তার বন্ধুকে 'চুপ থাকা'র পরামর্শ প্রদান প্রশাসনের অবহেলিত আচরণেরই বহিঃপ্রকাশ যা এধরনের ঘটনাগুলোকে পরবর্তীতে আরও উৎসাহিত করবে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য সেখানে একজন শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতামূলক আচরণ লক্ষ করা যায় যা তাদের প্রশাসনিক দুর্বলতা এবং সদিচ্ছার অভাব বলেই প্রতীয়মান হয়।

প্রশাসনিক দুর্বলতার কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে উল্লেখ করে নেতৃবৃন্দ আরও বলেন, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর আগেও একাধিকবার নারীর প্রতি বিরূপ আচরণের মতো জঘন্য ঘটনা ঘটেছে কিন্তু তার পরেও প্রশাসনিক দুর্বলতার কারণে ওই ঘটনাগুলোর কোনও সুষ্ঠু সমাধান হয়নি যার ফলে দিনে দিনে বিশ্ববিদ্যালয়ে এমন কুরুচিপূর্ণ ঘটনাগুলো ঘটেই চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তির দাবি জানাই আমরা। সেই সাথে শিক্ষার্থীদের যৌক্তিক চার দফা দাবির সাথে সংহতি জানাই।"

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীর নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করার ব্যাপারে প্রশাসনকে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের