চবি’তে যৌন নির্যাতন: হাটহাজারি কলেজের ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

গাজীপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ০৯:৫৬ আপডেট : ২৬ জুলাই ২০২২, ১০:১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নির্যাতন ও হেনস্তা করার অভিযোগে হাটহাজারি সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৫ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ৪ জন কারাগারে

ছাত্রীকে যৌন নির্যাতন: চবির দুই ছাত্র আজীবনের জন্য বহিষ্কার

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন– চট্টগ্রামের হাটহাজারি সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নূর হোসেন শাওন এবং একই কলেজের স্নাতক পাস কোর্সের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ আবদুল মান্নান।

আরও পড়ুন: চবি ছাত্রীকে যৌন নির্যাতন: মূলহোতাসহ গ্রেফতার ৪

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়। তাদের ছাত্রত্ব স্থায়ীভাবে কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশের জবাব ১০ দিনের মধ্যে দেওয়ার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাটি সরেজমিন তদন্ত করে দেখার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: ছাত্রীকে যৌন নির্যাতন: আরও ২ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

তিনি আরও জানান, সিন্ডিকেট সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১৭ জুলাই দিবাগত রাতে এক ছাত্রীকে হেনস্তা এবং যৌন নির্যাতনের ঘটনাকে ন্যক্কারজনক বলে উল্লেখ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা চর্চা এবং মূল্যবোধের অবক্ষয় রোধে কাউন্সেলিং করানোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয় ওই সভায়।

আরও পড়ুন: চবি ছাত্রীকে যৌন নির্যাতনে ৬ জন জড়িত: র‌্যাব

প্রসঙ্গত, গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুর সঙ্গে হলে ফেরার পথে এক ছাত্রীকে যৌন নির্যাতন করে কয়েকজন। তাকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ ওঠে। সে সময় তার সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী কর্মরত: উপাচার্য
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান