শাবি শিক্ষার্থী হত্যা

‘আমার বুলবুল ঝালমুড়ি বিক্রি করলে কি মার্ডার হতো?’

শাবি প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৫:৪১আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫:৪১

দুর্বৃত্তের ছুরিকাঘাতে গত ২৫ জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ প্রাণ হারান। রবিবার (৩১ জুলাই) সকালে তার ব্যবহৃত জিনিসপত্র নিতে ক্যাম্পাসে আসেন মা ইয়াছমিন বেগম। এ সময় শাহপরান হলে ছেলের কক্ষে ঢুকে কান্নায় ভেঙে পড়েন।

বুলবুলের মায়ের সঙ্গে আরও আসেন বড় ভাই জাকারিয়া আহমেদ, বড় বোন সোহাগী আক্তার, মামা রাকিব উদ্দিনসহ পরিবারের অন্য সদস্যরা। পরে শাহপরান হলে বুলবুলের ২১৮ নম্বর কক্ষের যান তারা। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, মামলার তদন্ত সাব ইনস্পেক্টর দেবাশীষ দেবের উপস্থিতিতে বুলবুলের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করা হয়। জিনিসপত্র হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন মা, ভাই ও বোন।

ইয়াছমিন বেগম বলেন, ‌‘আমার পুত আর পাইতাম না গো, আমার বুলবুলে আমারে মা ডাহে না গো, আমার পুত আমায় মা ডাহে না। আজকে যদি আমার ছেলে ঝালমুড়িও বিক্রি করতো, তাইলে কি মার্ডার হতো? আমার ছেলেকে যারা হত্যা করেছে এবং যারা এ ঘটনায় জড়িত তাদের কঠোর শাস্তি চাই।’

শাহপরান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘বুলবুলের পরিবারের কাছে আবাসিক হলে থাকা সব মালামাল হস্তান্তর করা হয়েছে। শুধু তার মানিব্যাগ ও হাতঘড়ি রেখে দেওয়া হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ দেব বলেন, ‘বুলবুলের মোবাইল ফোন আগেই জব্দ করা হয়েছে। আজ তার মানিব্যাগ ও হাতঘড়ি জব্দ করা হয়েছে। এগুলো নিতে হলে তার পরিবারকে আদালতের মাধ্যমে নিতে হবে। আদালতে আবেদন করলে পরে তাদের কাছে হস্তান্তর করা হবে।’

মামলার অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘এখনও তদন্ত চলছে। ভালোভাবে তদন্তের আমরা চার্জশিট দেবো। গ্রেফতার তিন জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা এখন কারাগারে আছে।’

প্রসঙ্গত, গত ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাবি ক্যাম্পাসের অভ্যন্তরে গাজী কালুর টিলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বুলবুল নিহত হন। তিনি লোক-প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুলবুলের বাড়ি নরসিংদীর বেলানগরে। বুলবুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। 

পুলিশ অভিযান চালিয়ে প্রথমে তিন জনকে আটক করে। এর মধ্যে আবুল হোসেন নামে একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। সেই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত আরও দুইজনের নাম প্রকাশ করেন। পরে পুলিশ কামরুল আহমদ ও মো. হাসান নামে দুই জনকে আটক করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রথমে আবুল হোসেন এবং পরে বাকি দুই জনকে আদালতে তোলা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরও পড়ুন—

বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্র নিহত

ক্যাম্পাসে শাবি শিক্ষার্থী খুন: বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে হত্যা: ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি 

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম