সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১৬:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৬:৫২

২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারা দেশে একযোগে চালানো সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার (১৭ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় তারা বিভিন্ন স্লোগানে দেন। এরপর ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন।

সভাপতি আশিকুর রহমান আশিক তার বক্তব্যে বলেন, ‘সিরিজ বোমা হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদত ছিল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা (নেতাকর্মী) ওই জামায়াত, বিএনপি, জেএমবি, জঙ্গিবাদসহ সব কুলাঙ্গারদের দাঁতভাঙ্গা জবাব দিতে সর্বদা রাজপথে থাকবেন। ওই কুলাঙ্গারদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী বিএনপি-জামায়াত ও জঙ্গিদের রুখতে সবসময় কঠোর ভূমিকায় থাকবে।’

সাধারণ সম্পাদক এমাদুল হোসেন বলেন, ‘মুন্সীগঞ্জ বাদে বাকি ৬৩টি জেলায় বিএনপি-জামায়াতের মদতপুষ্ট কুলাঙ্গার জঙ্গিরা এক হাজার ২০০ কোটি টাকা খরচ করে সিরিজ বোমা হামলা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই এই দেশকে এগিয়ে নিতে যান এই জামায়াত শিবিরের মদতপুষ্ট জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫১ একরে স্বাধীনতা বিরোধীদের জায়গা হবে না।’

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায়। এরপর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে