জাবিতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত এক সাংবাদিককে নির্যাতনের দায়ে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বহিষ্কৃতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আসাদ হক ও আরিফ জামান সেজান, একই বিভাগের ৪৭তম ব্যাচের রায়হান বিন হাবিব এবং আইন ও বিচার বিভাগের ৪৭তম ব্যাচের মাসুম বিল্লাহ। তারা শাখা ছাত্রলীগের কর্মী। সাংবাদিক নির্যাতনের ঘটনায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক।

প্রক্টর (ভারপ্রাপ্ত) আ স ম ফিরোজ-উল-হাসান জানান, সাংবাদিক নির্যাতনের ঘটনাটি অধিকতর তদন্তের জন্য শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডুকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসরাফিল আহমেদ, আলবেরুনী হলের প্রাধ্যক্ষ মো. আশরাফুল আলম এবং সদস্য সচিব প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার সোহেল রানা। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

এর আগে, গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথিকক্ষে একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক আল আমিন হোসাইনকে শারীরিকভাবে নির্যাতন করেন ওই হলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় আটজনকে অভিযুক্ত করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের