নতুন উপাচার্য পেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নূরুল আলম। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. নূরুল আলমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনও সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। দায়িত্ব পালনকালে তিনি তার পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন অধ্যাপক নূরুল আলম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রার বরাবর প্রজ্ঞাপন এসেছে। এর মাধ্যমে নিশ্চিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষার মান নিশ্চিতে সব অংশীজনকে নিয়ে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে। আশা করছি, সবাই আমাকে এই কাজে সহযোগিতা করবেন।’

উল্লেখ্য, গত ১২ আগস্ট দীর্ঘ আট বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক নূরুল আলম ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন। ওই নির্বাচনে অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন প্রথম ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার তৃতীয় হন।

অধ্যাপক মো. নূরুল আলম ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৯৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, হল প্রভোস্ট, গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদের ডিন, অর্থ কমিটি, সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিন মেয়াদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাময়িক দায়িত্ব পালন করছেন।

/এফআর/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম