জাবির পদার্থ বিজ্ঞানের সুবর্ণজয়ন্তী ৪ নভেম্বর

জাবি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পদার্থ বিজ্ঞান বিভাগে এক সংবাদ সম্মেলনে সুবর্ণজয়ন্তী আয়োজক কমিটির সদস্যরা এ তথ্য জানান। আগামী ২ নভেম্বর কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু হবে বলে জানান তারা। 

এ সময় পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সচিব ও বিশ্ববিদ্যালয়ের ২৬ ব্যাচের শিক্ষার্থী আজাদ আল মামুন বলেন, ‘সুবর্ণজয়ন্তী পালনের মাধ্যমে আমরা বিভাগের গবেষণা ও অর্জনগুলো সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে চাই। এর মাধ্যমে আমরা সবাই আবার মিলিত হবো। এছাড়া নতুনরা এর মাধ্যমে একটি ক্যারিয়ার গাইডলাইন পাবে। আমরা একটি ফান্ড গঠন করবো। এতে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তার সুযোগ তৈরি হবে।’  

সুবর্ণজয়ন্তীতে উইকেন্ড কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন বলে জানান বিভাগটির সভাপতি অধ্যাপক তাহমিনা ফেরদৌস।

এ সময় অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ‘বিভাগের ৫০ বছর পূর্তিতে আগামী ৪ নভেম্বর সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত হোক সেই কামনা করছি। সবার সহযোগিতায় একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিতে চাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভাগটির অধ্যাপক শারমীন সুলতানা, অধ্যাপক রুবীনা রহিমান, সহকারী অধ্যাপক তানভীর ইসলাম রাজীব, পদার্থ বিজ্ঞান ছাত্র সংসদের ভিপি মোস্তাফিজুর রহমান সনেট প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী