সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ছাত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২২, ১৯:৪১আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৯:৪১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে অটোরিকশার ধাক্কায় জান্নাতুন নাঈম অন্তু নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত জান্নাতুন নাঈম অন্তু ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীসূত্রে জানা যায়, ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার থেকে কেনাকাটা করে ক্যাম্পাসে ফিরছিলেন অন্তু। সে সময় সামনে থেকে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে পড়ে যান এবং তার শরীরের ওপর দিয়ে অটোরিকশা চলে যায়। পায়ে ও কোমরে গুরুতর আঘাত পান অন্তু। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন তার সহপাঠী মুস্তাকিম।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. এস এম শাহেদ হাসান বলেন, ‘আমরা তৎক্ষণাৎ ব্যথানাশক ওষুধ দিয়েছি। যেহেতু মেয়েটির ওপর অটো উঠে গেছে, তাই হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছে। এ ছাড়া তার দুটি দাঁতও ভেঙে গেছে। আমরা এক্স-রের মাধ্যমে নিশ্চিত হওয়ার জন্য কুষ্টিয়াতে পাঠিয়েছি। যদি ফ্র্যাকচার ধরা পড়ে তাহলে সরাসরি ভর্তি করতে বলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের