আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাবির ‌২ শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ 

রাবি প্রতিনিধি  
১৪ নভেম্বর ২০২২, ১৮:৪৯আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৮:৪৯

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আবাসিক মেস থেকে রেজোয়ান ও সাকিব নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ রবিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার মেস থেকে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার চেষ্টা করলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে নিখোঁজ শিক্ষার্থী রেজোয়ানের বড়ভাই মিরাজুল ইসলাম।

মো. রেজোয়ান ইসলাম ও সাকিব বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

ভুক্তভোগীর সহপাঠী ও বড় ভাই সূত্রে জানা যায়, রবিবার সকাল বেলা মেসে ৪-৫ জন ব্যক্তি সিভিল ড্রেসে এসে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রেজওয়ান এবং সাকিবকে জিজ্ঞেসাবাদ করেন। প্রথমে তথ্য-প্রযুক্তি ও পরে স্থানীয় এক দোকানির বিষয়েও জিজ্ঞাসাবাদ করে তারা। পরবর্তীতে শিক্ষার্থীদের মারধর করে তুলে নেওয়া হয়।

রেজোয়ানের বড়ভাই মিরাজুল বলেন, ‘আমি গত শনিবার রাজশাহী এসেছি এবং তাদের মেসে ছিলাম। রবিবার সকালে কয়েকজন ব্যক্তি এসে আমরা ভাইদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের মারধর করে তুলে নিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘আমি তাদের পরিচয়পত্র দেখাতে বললে তার তা দেখাননি। তারা আমার নম্বর নিয়ে যায় এবং জানায় পরে প্রয়োজন হলে যোগাযোগ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ওসি ইমরান হোসেন বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না। এ ঘটনার বিষয়ে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো জানেন।’ জিডি না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘যেহেতু ওই দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতর থেকে তুলে নিয়ে যাওয়া হয়নি তাই আমাদেরকে কেউ অবহিত করেনি।’ 

/টিটি/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের