ঢাবিতে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৩, ২২:৩০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২২:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের ‘রাতভর’ নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

মিছিল-পূর্ব সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, গত রোববার রাতে বিজয় একাত্তর হলে এক শিক্ষার্থীকে রাতভর কয়েক দফায় আবরার স্টাইলে মারধর করা হয়। সকালে আবারও মারধর করে তাকে হল থেকে বের করে দেওয়া হয়। ছাত্রলীগের গেস্টরুম-প্রোগ্রামে না যাওয়ায় তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়। আমরা ছাত্রলীগের এই বর্বর কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ঘটনায় জড়িত, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।’

ছাত্র অধিকার পরিষদের  মশাল মিছিল-পূর্ব সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থী নির্যাতন আমাদের আবু গারিব কারাগারের কথা মনে করিয়ে দেয়। ক্ষমতাসীন ছাত্রলীগ ভিন্নমতকে দমন ও নিপীড়ন চালিয়ে যায়। এমনকি ভিন্ন দলের কাউকে হলে থাকতে দেয় না। এ রকম নির্যাতনের কারণে হলে থাকা শিক্ষার্থীদের ফলাফল খুবই খারাপ হয়। হলগুলোয় যারা দায়িত্বে থাকেন তারা বেতন-ভাতা সুবিধা নেন। অথচ তারা শুধু বিভিন্ন দিবসে হলগুলোতে যায়। শিক্ষার্থীদের সমস্যায় তাদের দেখা যায় না। আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানাই।’

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আমরা বরাবরই সোচ্চার। এই ধরনের নির্যাতন বন্ধে আমরা নির্যাতনে জড়িত প্রত্যেক ছাত্রলীগ নেতার নিজ নিজ এলাকায় পোস্টারিং করব। তাদের নাম-পরিচয় তুলে ধরা হবে, যাতে এলাকার মানুষ ছাত্রলীগ নেতাদের নির্যাতনের বিষয়ে জানতে পারে।’

/এনএআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী