ইবির হলে ছাত্রী নির্যাতন

ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ ৫ ছাত্রীকে হল থেকে বহিষ্কার  

ইবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০১

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। হল প্রশাসনের আলোচনা শেষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃত পাঁচ জন হলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, তার সহযোগী ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোয়াবিয়া জাহান। বহিষ্কৃত সানজিদা চৌধুরী অন্তরা ছাড়া বাকিরা ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: সানজিদা আপুসহ সবাই আমার হাত-পা ধরে ক্ষমা চেয়েছেন: ভুক্তভোগী 

প্রসঙ্গত, শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। এতে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিম ও হালিমা খাতুন উর্মিসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে ১৫ ফেব্রুয়ারি পৃথকভাবে শেখ হাসিনা হল ও শাখা ছাত্রলীগ তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মশাল মিছিলের চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী কারাগারে, শিশু উন্নয়নকেন্দ্রে ৪
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডের’ অভিযোগ তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
১৫ লাখ টাকা বোনাস পাচ্ছেন ফর্টিসের খেলোয়াড়রা
১৫ লাখ টাকা বোনাস পাচ্ছেন ফর্টিসের খেলোয়াড়রা
ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে ‘গোপন তৎপরতা’র অভিযোগ, খতিয়ে দেখতে কমিটি
ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে ‘গোপন তৎপরতা’র অভিযোগ, খতিয়ে দেখতে কমিটি
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ‘অব্যবস্থাপনা’কে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ‘অব্যবস্থাপনা’কে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের