সাত কলেজে ভর্তির আবেদন লাখ ছাড়িয়েছে

কবি নজরুল কলেজ প্রতিবেদক
০৪ মে ২০২৩, ০৭:০৫আপডেট : ০৪ মে ২০২৩, ০৭:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার ২৯টি। বুধবার (৩ মে) ঢাবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ১ লাখ ১ হাজার ২৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন আবেদন করেছেন।’

গত ২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা আবেদন করেছেন। একই সঙ্গে আগামী ১৬ জুন (শুক্রবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৭ জুন (শনিবার) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৪ জুন (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা (শনিবার) অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এ বছর সাত কলেজে স্নাতক ১ম বর্ষে ভর্তির জন্য তিনটি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।’

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত। তবে কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই ভর্তি হতে পারবেন।

/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম