ইবির ডি ইউনিটে প্রতি আসনে লড়বেন ৭ জন

ইবি প্রতিনিধি
২৩ মে ২০২৩, ১৮:৩২আপডেট : ২৩ মে ২০২৩, ১৮:৩৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন দুই হাজার ১২৭ জন শিক্ষার্থী। এই অনুষদে চারটি বিভাগের অধীনে মোট ৩২০টি আসন রয়েছে। পরীক্ষায় প্রতি আসনে লড়বেন প্রায় ৭ জন। 

মঙ্গলবার (২৩ মে) ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আবেদনকারীদের প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ১ জুন থেকে আমরা প্রসেসটি চালু করার চেষ্টা করবো।’ 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা মোট চারটি বিভাগে স্নাতক সম্পন্ন করতে পারবেন। যথা, ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদের অধীনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। এ ছাড়া কলা অনুষদের অধীনে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করতে পারবেন। 

এর আগে গত ২১ মে ‘ডি’ ইউনিটের ভর্তির আবেদন শেষ হয়েছে। যা শুরু হয়েছিল গত ১০ মে। এই পরীক্ষায় মোট ৮০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।

উল্লেখ্য, ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ জুন বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

/এসএন/
সম্পর্কিত
জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
৪৪ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডের’ অভিযোগ তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির