গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

শাবি প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ০০:০৬আপডেট : ০৭ জুন ২০২৩, ০০:০৬

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি)  গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানান গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শাবি উপাচার্য জানান, ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর বিপরীতে ৬৮ হাজার ৩২২ জন শিক্ষার্থী ৩০ নম্বরের উপরে পেয়ে কৃতকার্য হয়েছে। যার হিসাবে পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। অনুত্তীর্ণ হয়েছেন ৮৯ হাজার ২১২ জন, যার হিসাবে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৫৬ দশমিক ৬০ শতাংশ। এছাড়া ০.৫ শতাংশ তথা ৮৮ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে।

শিক্ষার্থীরা তাদের রোল দিয়ে জিএসটির ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)  থেকে ফলাফল জানতে পারবেন।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এ ইউনিটে সর্বোচ্চ ৮৬ দশমিক ৬০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে শাহরিয়ার আলম পাটোয়ারী। কৃতিত্বপূর্ণ এ শিক্ষার্থী সিলেটের স্কলার্সহোমের শিক্ষার্থী।

এছাড়া ৮৫ নম্বরের উপরে ৫ জন,  ৮০ নম্বরের ওপরে ৪০ জন, ৭৫ নম্বরের উপরে ১৮৫ জন, ৭০ নম্বরের উপরে ৫৬১ জন, ৬৫ নম্বরের উপরে ১৪৭৭ জন, ৬০ নম্বরের উপরে ৩৭২৯ জন, ৫৫ নম্বরের উপরে ৭৯১০ জন, ৫০ নম্বরের উপরে ১৪৬৭১ জন, ৪৫ নম্বরের উপরে ২৪৩২২ জন,  ৪০ নম্বরের উপরে ৩৬৯৯২ জন, ৩৫ নম্বরের উপরে ৫১৫৭৫ জন, ৩০ নম্বরের উপরে পেয়ে ৬৮৩২২ জন উত্তীর্ণ হয়েছে। ৩০ নম্বরের নিচে পেয়ে অনুত্তীর্ণ হয়েছেন ৮৯ হাজার ২১২ জন, যার হিসাবে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৫৬ দশমিক ৬০ শতাংশ। এছাড়া ০.৫ শতাংশ তথা ৮৮ জন শিক্ষার্থী উত্তরপত্র বাতিল হয়েছে।

গত ৩ জুন দেশব্যাপী ১৯টি বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থীর বিপরীতে ১ লাখ ৫৭ হাজার ৬২৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

/এমএস/
সম্পর্কিত
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
খাবার নিয়ে প্রভোস্টকে বলায় শিক্ষার্থীকে পেটাল ছাত্রদলের দুই নেতা
গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়লো, শেষ দিন কবে
সর্বশেষ খবর
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার