কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মিশু-শুভ

কবি নজরুল কলেজ প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১৯:৫৩আপডেট : ১৪ জুন ২০২৩, ১৯:৫৩

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ‘কার্যনির্বাহী পরিষদ ২০২৩’ নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের ক্যাম্পাস প্রতিনিধি যায়েদ হোসেন মিশু এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ।

বুধবার (১৪ জুন) কলেজ ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মধ্য দিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন– কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচিত অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন– সহ-সভাপতি মো. শাহিন (বাংলাদেশ প্রতিদিন) যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া মিতু (ভোরের কাগজ); সাংগঠনিক সম্পাদক শ্রাবণী কবির এ্যামি (আমাদের অর্থনীতি); অর্থ সম্পাদক বায়জিত সাদ (সংবাদ); দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শীতাংশু ভৌমিক অংকুর (ঢাকা ওয়েভ) এবং পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জুবাইর হোসাইন সজল (চ্যানেল ২৪)।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পার্থ সাহা (মানবজমিন); মরিয়ম আক্তার (আমার বার্তা) এবং সুদেব রায় (ডেইলি ক্যাম্পাস)।

সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজম এবং এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন আরিফ।

/এমএএ/
সম্পর্কিত
কবি নজরুল আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
কবি নজরুল কলেজে শিবিরের উদ্যোগে ছাত্রাবাসে পানির ফিল্টার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান