কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক হলের খাবারে মিললো পোকা

কুবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিংয়ের খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের খাবারে এক শিক্ষার্থী পোকা পান বলে জানা গেছে।

ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকেন।

তার দাবি, দুপুরের খাবার খাওয়ার সময় আমার প্লেটে একটা পোকা পাই। পরে আমি ডাইনিংয়ের লোকদের দেখালে তারা আবার নতুন করে খাবার নিয়ে খেতে বলে।

সজিব শেখ নামের এক শিক্ষার্থী বলেন, খাবারে পোকা পাওয়ার বিষয় জানার পর দুপুরে আর ভাত খেতে ইচ্ছা করেনি। আমাদের খাবারের মান মোটামুটি ভালো। রান্নার দায়িত্বরত লোকগুলো আরও সচেতন হলে এমন ঘটনা হতো না। আমাদের হলের ডাইনিংয়ে বসে খাওয়ার অবস্থা ভালো না। বিড়াল টেবিলের ওপর উঠে বসে থাকে। 

খাবারে পোকা পাওয়ার বিষয়ে জানতে চাইলে ডাইনিয়ের রান্নার দায়িত্বরত নূরনবী বলেন, আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করার। এই পোকা হয়তো বাতাসে উড়ে এসে পড়েছে। আরও সচেতনভাবে রান্না করবো।

হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল- ইসলাম বলেন, আমার হলের খাবারে পোকা পাওয়া গেছে এটা আমার জন্য মোটেও খুশির খবর নয়। যারা রান্নার দায়িত্ব আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো এবং ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
ডাকসু-জাকসুর পর বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া
ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের