রাবি শিক্ষক এনামুল হককে পাঠদান থেকে অব্যাহতি

রাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩, ১৫:২০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৫:২০

বিভাগের সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে দুই বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় তিনি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (২২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ৫২৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সভাপতিত্ব করেন।

অধ্যাপক এনামুল হক বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি। এর আগে তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক ছিলেন।

প্রসঙ্গত গত ২১ মে  মনোবিজ্ঞান বিভাগের সভাপতির অফিস কক্ষে বিভাগীয় সভা চলাকালে বিভাগের সভাপতি অধ্যাপিকা ড. মাহবুবা কানিজ কেয়ার সঙ্গে বিভিন্ন বিষয়ে অধ্যাপক ড. এনামুল হকের বাগবিতণ্ডা হয়। তখন মাহবুবা কানিজ অভিযোগ করেন তার সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন, যৌন হয়রানিমূলক আচরণ ও ব্যবহার করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট এ সিদ্ধান্তে আসে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান