ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ নভেম্বর ২০২৩, ১৫:১৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৫:১৬

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ মেয়াদের এই কার্যনির্বাহী কমিটিতে আরিফুল ইসলাম আরমান সভাপতি ও অরিত্র অংকন মিত্র সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত অ্যালামনাই নাইটে ১১ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি আব্দুল্লাহ আল মোশরেফ, যুগ্ম সম্পাদক এম দিদারুল করিম সিকদার, অর্থ সম্পাদক প্রমা সঞ্চিতা অত্রি, সাংগঠনিক সম্পাদক দাউদ রশিদ, প্রচার সম্পাদক ইশারা পারভীন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে মাজহারুল ইসলাম মুন্না, এএসএম সাদ, আলফি শাহরীন, সাদমান আজাদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যালামনাই রিয়াদ আরিফ এই ফলাফল ঘোষণা করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

কমিটি গঠনের আগে অ্যালামনাইদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘অ্যালামনাই নাইট ২.০’। এতে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সহকারী অধ্যাপক ড. সরকার বারবাক কারমাল, সিনিয়র লেকচারার সৈয়দা সাদিয়া মেহজাবিনসহ শতাধিক অ্যালামনাই উপস্থিত ছিলেন।

২০২০ সালে ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত তিন শতাধিক অ্যালামনাই এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছেন। এমএসজে বিভাগের সাবেক শিক্ষার্থীরা বিশ্বের যেকোনও প্রান্ত থেকে এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন।

/কেএইচটি/
সম্পর্কিত
দক্ষ মানবসম্পদ উন্নয়নে হুয়াওয়ের সঙ্গে ইউল্যাবের মতবিনিময়
ইউল্যাবের উদ্যোগ বুড়িগঙ্গা-তুরাগ মোহনা সংরক্ষণ বিষয়ক অভিজ্ঞতা বিনিময়
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা