ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘জব উৎসব’ ২৪ ও ২৫ নভেম্বর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ০০:১৭আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০০:১৭

উচ্চ শিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য হলো দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা। সেই লক্ষ্য নিয়েই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ২৪ থেকে ২৫ নভেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বড় জব উৎসব ‘ডিআইইউ জব উৎসব ২০২৩’। দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ।

জব উৎসবে ২০০টি প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা প্রায় ৩ হাজার চাকরি এবং প্রায় ১ হাজারটি ইন্টার্নশিপ অফার নিয়ে উপস্থিত থাকবেন। উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চূড়ান্ত বর্ষের কিংবা সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করা কমপক্ষে ৪ হাজার ২০০ চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই জব উৎসবে থাকবে ২০ হাজার ৪০০ শিক্ষার্থীর নিজস্ব মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্নশিপ, চাকরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং আ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ। 

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের উপদেষ্টা ও ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান। বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, বাণিজ্য ও উদ্যোক্তা বৃত্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুম ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরী, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগরে প্রধান আফতাব হোসেন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর ফিত্তিন আবীর।

গত বছরের ইভেন্টের সাফল্যের উপর ভিত্তি করে এ বছরের জব উৎসবের জন্য শীর্ষ সংস্থা এবং মেধাবী ছাত্রদের আরও বেশি সমাবেশের জন্য প্রস্ততি নেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

/আরআইজে/
সম্পর্কিত
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
জনবল নেবে রুরাল পাওয়ার কোম্পানি, ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
সর্বশেষ খবর
ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী
ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী
ইন্দোনেশিয়ায় দাবানল: বায়ুমণ্ডলে বিস্ফোরিত হতে পারে ‘কার্বন বোমা’
ইন্দোনেশিয়ায় দাবানল: বায়ুমণ্ডলে বিস্ফোরিত হতে পারে ‘কার্বন বোমা’
আন্তর্জাতিক পদক আসতে পারে, এমন ফেডারেশনকে অগ্রাধিকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক পদক আসতে পারে, এমন ফেডারেশনকে অগ্রাধিকার : ক্রীড়া প্রতিমন্ত্রী
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন