ভূমিকম্পে হলের দোতলা থেকে ঢাবি ছাত্রের লাফ, ঢামেকে ভর্তি

ঢাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৬ রিখটার স্কেলে ভূমিকম্প হয়েছে। ভুমিকম্পের আকস্মিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের দুই তলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন এক ছাত্র। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২ ডিসেম্বর) সকালে ভূমিকম্পের সময় এই ঘটনা ঘটে। এছাড়া হুড়োহুড়ি করে শিক্ষার্থীরা পাঠকক্ষ থেকে বের হতে গেলে পাঠকক্ষের দরজা ভেঙে যায়। ভাঙা কাঁচে কয়েকজন ছাত্র হালকা জখম পেয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া বলেন, আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ভর্তি করা হয়েছে। ওই ছাত্র গোঁড়ালিতে আঘাত পেয়েছে।

হল সূত্রে জানা যায়, লাফিয়ে পড়া শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মিনহাজ। হলের ২৩৩ নম্বর কক্ষ থেকে লাফিয়ে সে আহত হয়। তার পায়ে প্লাস্টার করা হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে, এতে হাড় জোড়া না লাগলে ছোট সার্জারি করা লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছেন।

অন্যদিকে ভূমিকম্পের সময় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা, ভেঙে পড়েছে পাঠকক্ষের দরজার গ্লাস। এতে কোনও শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়নি তবে যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন হলের শিক্ষার্থীরা।

৬০ বছরের পুরনো এই হলে প্রায়ই ইট-সিমেন্টের পলেস্তারা খসে পড়ছে। ছাদের ঢালাইয়ের ভেতরে থাকা রডও এখন বাইরে থেকে দেখা যাচ্ছে বেশ কয়েকটি স্থানে। অতীতে সিলিংয়ে লাগানো ফ্যানও হঠাৎ খুলে পড়ার ঘটনা ঘটেছে হলে। ভবনের ছাদ থেকে বড় আকারের এই পলেস্তারার টুকরা খসে পড়ায় শিক্ষার্থীরা যেকোনও সময় জখমপ্রাপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান বলেন, গতবার ভূমিকম্পেও আমাদের হল ক্ষতিগ্রস্ত হয়। তখন আমরা বুয়েটের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে চিহ্নিত করে তাদের সুপারিশ অনুযায়ী হল সংস্কার করেছি। আজ যেসব স্থানে ক্ষতিগ্রস্ত কাল প্রকৌশল দফতরকে জানিয়ে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করবো। পুরনো হল হওয়ায় এগুলো ঘটছে। এরকম বিষয় ঘটলে আমাকে অথবা হল অফিসে জানানোর জন্য শিক্ষার্থীদেরকে অনুরোধ করেছি। 

/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ঢাকায় ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ