ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

ইবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৪, ১২:৫৪আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১২:৫৪

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ও শুক্রবার সকালে এগুলো উদ্ধার করা হয়। সকালে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উদ্ধারকৃত ককটেলসদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করতে পার্শ্ববর্তী ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পানিভর্তি বালতিতে রাখা হয়।

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল সংলগ্ন পকেট গেট এলাকা থেকে দুটি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। এ ছাড়া আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে একটি, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন সংলগ্ন এলাকায় দুটি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ইন্টারন্যাশনাল ব্লকের সামনে থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় উদ্ধারকৃত বস্তুগুলো ইবি থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘খবর পেয়ে প্রক্টরিয়াল বডিকে নিয়ে পুলিশের সহায়তায় ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি। এ ছাড়া কুষ্টিয়া থেকে একটি স্পেশাল টিম আসবে, তারা আসার পর এগুলো ককটেল কিনা জানা যাবে।’

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জরুরি মিটিং অনুষ্ঠিত হচ্ছিল।

এদিকে উদ্ধারকৃত বস্তুগুলো ককটেল কিনা জানতে চাইলে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘খবর পাওয়ার পর এগুলো উদ্ধার করা হয়েছে। এখন ভিসি স্যারের সঙ্গে জরুরি মিটিং আছে। বিস্তারিত জেনে দুপুরের পর জানাতে পারবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি