প্রতিষ্ঠান বিশ্বমানের হতে হলে মানসম্মত গবেষণা-প্রকাশনা থাকতে হয়

ঢাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, কোনও প্রতিষ্ঠানকে বিশ্বমানের হতে হলে মানসম্মত গবেষণা ও প্রকাশনা থাকতে হয়। গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ গড়ে ওঠে। এতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার হয়। এ লক্ষ্যেই ঢাবিতে গবেষণা-প্রকাশনা মেলার আয়োজন করা হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটগুলোর উদ্যোগে দিনব্যাপী 'গবেষণা ও প্রকাশনা মেলা' বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মেলা আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা ও উদ্ভাবনমূলক গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দিতে হবে। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক স্থাপন এবং প্রকাশনা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। গবেষকদের নামমাত্র গবেষণা না করে দেশ ও জাতির টেকসই আর্থসামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে গবেষণায় মনোযোগী হতে হবে।

তিনি বলেন, যেই রিচার্সকে প্রোডাক্টে রূপান্তর করা যায়, সেটিকেই উদ্ভাবন বলা হয়। যার দ্বারা সাংস্কৃতিক উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন সাধিত হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সামাজিক চাহিদা নিরূপণ, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের ক্ষেত্রে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং মেলা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক। অধ্যাপক মোহাম্মদ এ মোমেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

উদ্বোধন শেষে উপাচার্য ড. মাকসুদ কামাল, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

/এনএআর/
সম্পর্কিত
রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের নতুন চমক
পশু-পাখির ভাষা বুঝতে এআই, প্রাণীদের সঙ্গে মানুষের কথা বলা কি শুরু হচ্ছে?
চলতি সপ্তাহেই শেষ ডাকসুর মেয়াদ, পরের নির্বাচন কবে?
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত