স্টামফোর্ডে মানসিক স্বাস্থ্য নিয়ে ‘তরুণ মনটারও জয় হোক’ কর্মশালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জেসিআই ঢাকা হেরিটেজ, ঢাকা পাইওনিয়ার, ঢাকা সেন্ট্রালের আয়োজনে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ‘তরুণ মনটারও জয় হোক’।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।

আয়োজনটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ইমরান কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান ড. ফাতিনাজ ফিরোজ। আয়োজনটির মূল আলোচনা করেন লাইফস্পিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. সায়েদুল আশরাফ কুশাল। ডা. কুশাল তার আলোচনায় তরুণদের মন ভালো রাখার জন্য নানান ধরনের পরামর্শ দিয়েছেন।

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, "জেসিআই তরুণদের জন্য কাজ করে, নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে দারুণভাবে তরুণদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিতে কাজের সুযোগ রয়েছে।"

আয়োজনে আরও উপস্থিত ছিলেন, জেসিআই'র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ফজলে মুনীম, ন্যাশনাল জেনারেল লিগাল কাউন্সিল মো. তাহসিন আজিম সেজান, ন্যাশনাল ট্রেজারার কাজী ফাহাদ, ন্যাশনাল ট্রেইনিং কমিশনার মো. আলতামিস নাবিল, ডিরেক্টর আল শাহরিয়ার, জনসংযোগ ও মিডিয়া কমিটি চেয়ার রাসেল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই'র ন্যাশনাল অফিসাররা এবং জেসিআই ঢাকা হেরিটেজের লোকাল প্রেসিডেন্ট মো. মোস্তাফিজ রিমাজ, জেসিআই ঢাকা সেন্ট্রালের লোকাল প্রেসিডেন্ট খশরু আহমেদ রনি, জেসিআই ঢাকা পাইওনিয়ারের প্রেসিডেন্ট খন্দকার মো. ফিল্কুল আহমেদ এবং হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেকটর আতাউর রহমান মিটন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
কিছু মানুষ কেন বিয়ে করতে ভয় পায়?
যে মানুষটা বারবার কষ্ট দেয়, তাকেই ভুলতে সময় লাগে কেন?
রাত বাড়লেই কেন পুরোনো মানুষের কথা বেশি মনে পড়ে?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম